Rowmari - Kurigram 12:34 pm, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

যশোরে ইট ভাটার শ্রমিককে ধর্ষণ, আটক ২

  • Reporter Name
  • Update Time : ০২:৪৭:৩৮ am, Saturday, ২৬ এপ্রিল ২০২৫
  • 53 Time View
২৩

নিজস্ব প্রতিবেদক (যশোর):- যশোরের চাচড়ার বাগেরহাট এলাকার ইটভাটার নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে ওই এলাকার একটি ইটভাটায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।

আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার চাচড়া তেঁতুলিয়া গ্রামের মৃত আলী আহম্মেদ বিশ্বাসের ছেলে আকরাম হোসেন ও একই গ্রামের অসীম সরদারের ছেলে রাব্বি হোসেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় ৪/৫ মাস ধরে ওই নারী স্থানীয় একটি ইটভাটায় কাজ করছেন। ভাটা সংলগ্ন একটি কুঁড়ে ঘরে তিনি স্বামী ও সন্তান নিয়ে বসবাস করেন। অভিযুক্ত আকরাম হোসেন একজন বখাটে এবং অপর অভিযুক্ত রাব্বি হোসেন একই ভাটার ট্রাক শ্রমিক । ভাটার কাজের সূত্র ধরে তাদের সঙ্গে পরিচয় গড়ে ওঠে।
শুক্রবার ভোর রাত চারটার দিকে কাজ শেষে ভাটার পুকুরে গোসল করতে যান ওই নারী। গোসল শেষে ওঠার সময় আকরাম হোসেন পেছন থেকে ঝাপটে ধরে মুখ চেপে ধরে তাকে ইট তৈরির পটের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এসময় রাব্বি হোসেন সহযোগিতা করে। ধর্ষণের পর তারা নানা ভয়ভীতি দেখিয়ে স্থান ত্যাগ করে। পরে বিষয়টি ভাটা মালিক ও স্বামীকে জানান ভুক্তভোগী নারী। তাদের সহায়তায় কোতয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়।

এ বিষয়ে কোতয়ালি থানার এসআই তাপস কুমার পাল জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্তদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যশোরে ইট ভাটার শ্রমিককে ধর্ষণ, আটক ২

Update Time : ০২:৪৭:৩৮ am, Saturday, ২৬ এপ্রিল ২০২৫