Rowmari - Kurigram 9:15 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড জনপদ, আহত অর্ধডজন

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৩:২৭ am, Sunday, ২৭ এপ্রিল ২০২৫
  • 125 Time View
১১৪

উলিপুর প্রতিনিধি:
২৬ এপ্রিল ২০২৫ ইং, শনিবার দিবাগত রাতে ভয়াবহ কালবৈশাখী ঝড় উলিপুর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। ঝড়ের দাপটে ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ে এবং আহত হন বেশ কয়েকজন।

রবিবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, ১৩ নং সাহেবের আলগা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চর ঘুঘুমারি গ্রাম যেন যুদ্ধক্ষেত্র। ঝড়ের তাণ্ডবে প্রায় ১৫টি বাড়িঘর সম্পূর্ণ ভেঙে যায় বা উড়ে যায়। মোহাম্মদ রফিকুল ইসলামের টিনের চাল উড়ে তার মাথার উপর পড়ে, ফলে তিনি গুরুতর আহত হন এবং শরীরের বিভিন্ন স্থানে কেটে যায়।

ঝড়ে গাছপালা উপড়ে পড়ায় কেউ কেউ আহত হন। বর্তমানে রফিকুলসহ অনেক মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, বিশেষ করে উলিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার প্রতি অনুরোধ, যেন ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি সকলের সহযোগিতাও কামনা করা হয়েছে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড জনপদ, আহত অর্ধডজন

Update Time : ০৬:৫৩:২৭ am, Sunday, ২৭ এপ্রিল ২০২৫