Rowmari - Kurigram 9:17 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

অপকর্ম করলে বিএনপিকেও ছুড়ে ফেলবে জনগণ: মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৬:৫৬ pm, Tuesday, ২৯ এপ্রিল ২০২৫
  • 131 Time View

সংগৃহীত

১১৮

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- অপকর্ম বন্ধ না করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে ফেলবে বলে সতর্ক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংযোগ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো কোনো অন্যায় না করে। অন্যায় করলে জনগণ পাশে থাকবে না। কেউ অপকর্মে জড়ালে জেলা নেতাদের তা কঠোরভাবে দমন করতে হবে কিংবা পুলিশের হাতে তুলে দিতে হবে।”

শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, “১৫ বছর ক্ষমতায় থেকে জনগণের ওপর এত নির্যাতন চালিয়েছেন যে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এখন যদি ফিরে আসেন, জনগণই তার জবাব দেবে।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ নিরাপদ থাকবে। বিভাজন নয়, আমরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অপকর্ম করলে বিএনপিকেও ছুড়ে ফেলবে জনগণ: মির্জা ফখরুল

Update Time : ০৫:৩৬:৫৬ pm, Tuesday, ২৯ এপ্রিল ২০২৫