Rowmari - Kurigram 9:18 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

রৌমারীতে বজ্রপাতে বিজিবি জোয়ানের মৃত্যু, আহত আরও ৪

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৭:৩৭ am, Thursday, ১৫ মে ২০২৫
  • 90 Time View

প্রতিকি ছবি

৬০

এম, এ, ফারুকী, রৌমারী-কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে টহলরত অবস্থায় আকস্মিক বজ্রপাতে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। নিহত বিজিবি সদস্যের নাম রিয়াদ আহমেদ (সিপাহী), নম্বর-৯৯৫০১। তিনি জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) আওতাধীন দাঁতভাঙ্গা বিওপিতে কর্মরত ছিলেন।

ঘটনাটি ঘটে আজ ১৫ মে রাত ১২টা ২০ মিনিটে (০০২০ ঘটিকায়)। বিজিবি সূত্রে জানা গেছে, মেইন পিলার ১০৫৬ এর ৪ এস সংলগ্ন শিমুলতলা পোস্টে টহলরত অবস্থায় আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে মৃতদেহটি সকাল ৫টা ১০ মিনিটে সেখান থেকে সেক্টর সদর দপ্তর, ময়মনসিংহে পাঠানো হয়।

সিপাহী রিয়াদ আহমেদের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া থানার শ্রীরামপুর গ্রামে। তার ডাকঘর দিয়ারা।

এ ঘটনায় আরও তিনজন বিজিবি সদস্য ও একজন আনসার সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন ও বিজিবি কর্তৃপক্ষ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে একজন কর্তব্যরত সেনা সদস্যের এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সীমান্ত অঞ্চলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রৌমারীতে বজ্রপাতে বিজিবি জোয়ানের মৃত্যু, আহত আরও ৪

Update Time : ০৫:৫৭:৩৭ am, Thursday, ১৫ মে ২০২৫