Rowmari - Kurigram 9:15 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

রৌমারীতে রিমান্ডে থাকা আসামিকে ‘জামাই আদর’: দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

  • Reporter Name
  • Update Time : ০৩:০৬:৪৯ pm, Wednesday, ১১ জুন ২০২৫
  • 161 Time View
১২৫

দৈনিক নতুন কলম ডেস্ক কুড়িগ্রামঃ

রৌমারী থানায় রিমান্ডে থাকা আসামিকে অস্বাভাবিক আপ্যায়নের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। দায়িত্বে গাফিলতি এবং অনৈতিক আচরণের অভিযোগে এক উপপরিদর্শককে (এএসআই) ক্লোজড এবং অপর সাব-ইন্সপেক্টরকে (এসআই) বদলি করা হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নন্দনাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সুপারের নির্দেশে এএসআই হাবিবুর রহমানকে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড এবং এসআই আব্দুল আওয়ালকে বদলি করা হয়েছে ঢুষমারা থানায়।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, গত ২৭ মে (মঙ্গলবার) যাদুরচর ইউনিয়নের আলগার চর গ্রামে অভিযান চালিয়ে মাদকসংশ্লিষ্টতার অভিযোগে আনোয়ার হোসেন (৪৯) ও তার ছেলে মানিক মিয়াকে (২৯) আটক করে রৌমারী থানা পুলিশ। এ সময় স্থানীয়দের বাধার মুখে পড়ে আত্মরক্ষার্থে পুলিশ আট রাউন্ড গুলি ছোড়ে। পরে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড কার্যকরের দিন এএসআই হাবিবুর রহমান নিজে উপস্থিত না থেকে কনস্টেবলের মাধ্যমে আসামিদের থানায় পাঠান। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে ক্লোজড করা হয়।

অন্যদিকে, থানায় রিমান্ডে থাকা অবস্থায় দুই আসামিকে ‘জামাই আদর’–এর মতো করে আপ্যায়নের অভিযোগ ওঠে এসআই আব্দুল আওয়ালের বিরুদ্ধে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে তাকেও ঢুষমারা থানায় বদলি করা হয়।

পুলিশ সূত্র বলছে, এ ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ দায়িত্ব পালনে গাফিলতি না করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রৌমারীতে রিমান্ডে থাকা আসামিকে ‘জামাই আদর’: দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

Update Time : ০৩:০৬:৪৯ pm, Wednesday, ১১ জুন ২০২৫