Rowmari - Kurigram 10:34 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

রৌমারী সীমান্তে ভারতীয় মদ জব্দ: ৩৫ বিজিবির সফল অভিযান

  • Reporter Name
  • Update Time : ০১:৩৯:২১ pm, Saturday, ২১ জুন ২০২৫
  • 96 Time View
৮৫

নিউজ ডেস্ক, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৭৭ বোতল বিদেশি মদ আটক করা হয়, যার মধ্যে ছিল—

১. অফিসার চয়েস হুইস্কি – ৪৩ বোতল
২. রয়েল গ্রীন হুইস্কি – ২৩ বোতল
৩. মেনশন হাউজ হুইস্কি – ১১ বোতল

এই অভিযান পরিচালনা করে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) সদস্যরা।

২১ জুন ২০২৫ তারিখে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসির দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার বন্ধুরচর সীমান্তের ১০৬৫ নম্বর মেইন পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বন্ধুরচর গ্রাম এলাকায় বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় মদগুলো উদ্ধার করা হয়।

৩৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সীমান্তে বিজিবির নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।”

বিজিবি আরও জানায়, সীমান্ত অঞ্চলে মাদকসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কর্তব্যপরায়ণ থেকে কাজ করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়নের সদস্যরা।

প্রসঙ্গত, মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের নিয়মিত তৎপরতা সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রৌমারী সীমান্তে ভারতীয় মদ জব্দ: ৩৫ বিজিবির সফল অভিযান

Update Time : ০১:৩৯:২১ pm, Saturday, ২১ জুন ২০২৫