Rowmari - Kurigram 9:15 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

উজান ঝগড়ার চর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক আবুল কাশেমকে বিদায়ী সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০৪:২৮:৪২ pm, Thursday, ৩ জুলাই ২০২৫
  • 107 Time View
৬১

নিউজ ডেস্ক কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার উজান ঝগড়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক আবুল কাশেমকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় জানানো হয়।

অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিবারের সভাপতি আহসান হাবীব সাদা এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তুহিন।

এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিবারের উপদেষ্টা শাহাজাহান বাবুল, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সামছুল আলম, জোনাব আলী, সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম লিচু, এবং শিক্ষক শাহনাজ পারভীন, শাহীনা আক্তার, জিয়াউল হক, আবু তালেব, শফিকুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয়।

বক্তারা বলেন,
“আবুল কাশেম স্যার শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন এই বিদ্যালয়ের স্থপতি ও প্রেরণা। তিনি বিদ্যালয় গড়ে তুলেছেন এবং শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার কাজে আজীবন নিবেদিত ছিলেন।”

বিদায়ী শিক্ষক আবুল কাশেম আবেগঘন কণ্ঠে বলেন,
“এই বিদ্যালয়ের সঙ্গে আমার পথচলা প্রায় তিন দশকের। বিদ্যালয়ের শুরুর দিনগুলো থেকে আজকের অবস্থান পর্যন্ত আমি পাশে ছিলাম। সবার ভালোবাসা ও সহযোগিতা আমার জীবনের সেরা প্রাপ্তি। আমি দোয়া চাই, যেন আমার পরবর্তী জীবন শান্তিপূর্ণ হয় এবং বিদ্যালয় আরও উন্নত হোক।”

অনুষ্ঠানের শেষাংশে স্মৃতিচারণ, শুভেচ্ছা বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আবুল কাশেম স্যারকে বিদায় জানানো হয়। পুরো আয়োজনজুড়ে ছিল ভালোবাসা, কৃতজ্ঞতা ও আবেগের মিশেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

উজান ঝগড়ার চর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক আবুল কাশেমকে বিদায়ী সংবর্ধনা

Update Time : ০৪:২৮:৪২ pm, Thursday, ৩ জুলাই ২০২৫