Rowmari - Kurigram 12:50 pm, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

শার্শায় ধর্ষণ থেকে বাঁচতে’ ধর্ষকের পুরুষাঙ্গ কর্তন করলেন ভুক্তভোগী, ধর্ষক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:৪১:৪২ pm, Monday, ১৮ অগাস্ট ২০২৫
  • 27 Time View
২৮

মানিক হোসেন উপজেলা প্রতিনিধি-

যশোরের শার্শা উপজেলায় প্রতিবেশী ভাবিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারিয়েছেন দেবর মফিজুল ইসলাম (৪৫)।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে উপজেলার কায়বা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মফিজুল ইসলাম একই ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির পাশে নির্জন জায়গায় ভাবিকে ধর্ষণের চেষ্টা করেন মফিজুল ইসলাম। নিজের সম্মান রক্ষার্থে ভাবি ধারালো অস্ত্র দিয়ে দেবরের পুরুষাঙ্গ কেটে দেন। মারাত্মক জখম অবস্থায় মফিজুল চন্দনপুর গ্রামে এক পল্লী চিকিৎসকের কাছে যান এবং পুরুষাঙ্গে আটটি সেলাই দিয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মফিজুল ইসলাম ও তার ভাবির মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। তবে এসবের পরেও আবার এমন ঘটনায় গ্রামবাসী বিস্মিত ও ক্ষুব্ধ।

ঘটনার বিষয়ে ভাবি বলেন, প্রতিবেশী দেবর আমাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে। আমি বাধ্য হয়ে এ কাজ করেছি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় ভিকটিম মঙ্গলবার (১২ আগস্ট) রাতেই ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে সোমবার সকালে নিজ বাড়ি থেকে অভিযুক্ত মফিজুলকে গ্রেপ্তার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শার্শায় ধর্ষণ থেকে বাঁচতে’ ধর্ষকের পুরুষাঙ্গ কর্তন করলেন ভুক্তভোগী, ধর্ষক গ্রেপ্তার

Update Time : ০৫:৪১:৪২ pm, Monday, ১৮ অগাস্ট ২০২৫