Rowmari - Kurigram 12:50 pm, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

পিরোজপুরে সাবেক ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয় কর্মচারী আটক

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৬:৩৬ pm, Tuesday, ১৯ অগাস্ট ২০২৫
  • 7 Time View
২১

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফাহাদুজ্জামান ওরফে রায়হানকে পুলিশ আটক করেছে।মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত রায়হান বর্তমানে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত। মোঃ ফাহাদুজ্জামান ওরফে রায়হান (৩৫) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালি গ্রামের মহাসিন জমাদ্দারের ছেলে।
স্থানীয়রা জানান, তিনি ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘাপটি মেরে থেকে চাকরি করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রায়হানকে আটক করা হয়েছে। পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানিয়েছেন, রায়হান নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ১৫ আগস্টকে কেন্দ্র করে রায়হান নাশকতার চেষ্টা করেছিল। এ বিষয়ে রায়হানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ সুপার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পিরোজপুরে সাবেক ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয় কর্মচারী আটক

Update Time : ০৪:৪৬:৩৬ pm, Tuesday, ১৯ অগাস্ট ২০২৫