Rowmari - Kurigram 5:31 pm, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

ভান্ডারিয়ায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ভিডিও ধারণ করে ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:০৭:১৪ pm, Tuesday, ২৬ অগাস্ট ২০২৫
  • 9 Time View
২৩

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ ও সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের মোজাহার হাওলাদারের ছেলে মো. জাহিদ (৪০) এবং একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে জিয়াউল ইসলাম জিহাদ (৩২)। জিহাদ দৈনিক কীর্তনখোলা পত্রিকার ভান্ডারিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, সোমবার গভীর রাতে ভান্ডারিয়া থানার হাসপাতাল মোড়ে রিকশাচালক জাহিদ ওই নারীকে ধর্ষণ করে। এ সময় সাংবাদিক পরিচয়ধারী জিহাদ ঘটনাটি ভিডিও করেন। পরে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ধর্ষকের কাছ থেকে অর্থ দাবি করেন।

এসপি জানান, জিহাদ তার ফেসবুক আইডিতে ভিডিওটি আপলোড করলে পুলিশের নজরে আসে। সঙ্গে সঙ্গে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ করা হয়।

তিনি আরও বলেন, “ঘটনায় জড়িত থাকার কারণে জিহাদকেও আসামি করা হয়েছে। ধর্ষণের সময় তিনি বাধা না দিয়ে ভিডিও ধারণ ও তা ছড়ানোর অপরাধ করেছেন।”

ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভান্ডারিয়ায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ভিডিও ধারণ করে ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার

Update Time : ০৩:০৭:১৪ pm, Tuesday, ২৬ অগাস্ট ২০২৫