Rowmari - Kurigram 9:16 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

চুয়াডাঙ্গায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৪:০৪:১০ pm, Wednesday, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • 11 Time View
২৭

মোঃ মিনারুল ইসলাম

চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের হাসপাতাল সড়কে এই অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যৌথ স্বত্বাধিকারী জান্নাতুল, হাসান, ইসমাঈল, হাসনাত, শাকিল ও অলিকে ৩০ হাজার টাকা এবং নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে তাদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়।এ সময় চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।

উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চুয়াডাঙ্গায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৪:০৪:১০ pm, Wednesday, ৩ সেপ্টেম্বর ২০২৫