Rowmari - Kurigram 2:10 pm, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

পিরোজপুরে সন্ত্রাস-চাঁদাবাজ ও দালাল মুক্ত বিএনপি গঠনের দাবিতে বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০১:৩৯:৪২ pm, Friday, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 8 Time View
২১

শাহিন ফকির :

পিরোজপুরে সন্ত্রাস, চাঁদাবাজ ও দালালমুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বিএন পি’র অঙ্গ ও সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুবদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

পথসভায় বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে যারা রাজপথে থেকে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তারাই প্রকৃত নেতৃত্বের দাবিদার। অথচ আজ ত্যাগীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারী ও বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে। একটি চক্র আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন করছে, যা তৃণমূল পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করেছে। দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় ত্যাগীদের মূল্যায়ন এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন জরুরি।

”এ সময় জেলা তাঁতী দলের সভাপতি আলী শেখ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিফ আহম্মেদ রাজিব, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক জসিম শেখ, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নওসার শেখসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পিরোজপুরে সন্ত্রাস-চাঁদাবাজ ও দালাল মুক্ত বিএনপি গঠনের দাবিতে বিক্ষোভ

Update Time : ০১:৩৯:৪২ pm, Friday, ৫ সেপ্টেম্বর ২০২৫