Rowmari - Kurigram 2:10 pm, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

শহীদদের রক্তের মর্যাদা রক্ষার জন্যই জনগণ পরিবর্তন চায় – মাওলানা আজিজুর রহমান সাতক্ষীরা।

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:০৫ am, Monday, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 7 Time View
২১

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পুরাতন সাতক্ষীরা আল আমীন ট্রাস্ট কাজী শামসুর রহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেস ও ডা. রুহুল আমীন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, “২৪ জুলাইয়ের বিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। শহীদদের রক্তের মর্যাদা রক্ষার জন্যই জনগণ পরিবর্তন চায়। জামায়াত ক্ষমতায় গেলে দেশে শান্তি ও নিরাপত্তা ফিরবে, জনগণ একটি সুখী ও সমৃদ্ধ সমাজ পাবে।” তিনি আরও বলেন, জনগণের আস্থা এখন জামায়াতের প্রতি বৃদ্ধি পেয়েছে।

সম্মেলনে বক্তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম, মুহাদ্দিস আলাউদ্দীন, অধ্যাপক শহিদুর রহমান, শহীদ হাসান, মাষ্টার ইদ্রিস আলম, মাওলানা আনিছুর রহমান, মাওলানা মোসলেম আলী, মাওলানা রবিউল ইসলাম, ডা. শফিকুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শহীদদের রক্তের মর্যাদা রক্ষার জন্যই জনগণ পরিবর্তন চায় – মাওলানা আজিজুর রহমান সাতক্ষীরা।

Update Time : ০৮:৫৪:০৫ am, Monday, ৮ সেপ্টেম্বর ২০২৫