Rowmari - Kurigram 9:16 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

সিরাতুন্নবী (সা.) উপলক্ষে রৌমারীতে সীরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:১০:৩৭ pm, Thursday, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 48 Time View
৯১

নিউজ ডেস্ক রৌমারী  কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে যাদুরচর ডিগ্রী কলেজে সীরাত কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির, রৌমারী থানা শাখা। সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক মোঃ আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সভাপতি মোঃ আব্দুল আলিম। এছাড়াও কলেজ শাখার বিভিন্ন দায়িত্বশীল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শুরুর আগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার উপর সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করা হয়। আলোচকরা বলেন, নবীজীর সীরাত আমাদের জীবনের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় দিকনির্দেশনা। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে নৈতিক সমাজ গঠন সম্ভব।

পরে সীরাত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিরাতুন্নবী (সা.) উপলক্ষে রৌমারীতে সীরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০৩:১০:৩৭ pm, Thursday, ২৫ সেপ্টেম্বর ২০২৫