Rowmari - Kurigram 5:35 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

রৌমারীতে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আগামীকাল

  • Reporter Name
  • Update Time : ০৪:৫২:১৬ pm, Sunday, ১৯ অক্টোবর ২০২৫
  • 52 Time View
১১২

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

বেতন বৈষম্য নিরসন, জাতীয়করণসহ চলমান বিভিন্ন দাবিদাওয়া বাস্তবায়নের অংশ হিসেবে রৌমারী উপজেলার শিক্ষক-কর্মচারীরা আগামীকাল সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।

উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করেছে রৌমারী শিক্ষক সমাজ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান আন্দোলনের ধারাবাহিকতায় দেশের অন্যান্য স্থানের মতো রৌমারী উপজেলার শিক্ষক-কর্মচারীরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
কর্মসূচিতে উপজেলার সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে রৌমারী শিক্ষক সমাজের একাধিক সদস্য জানান, সরকারের কাছে তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শিক্ষক সমাজের পক্ষ থেকে আরও বলা হয়, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তাই সোমবারের কর্মসূচিতে সবাইকে উপস্থিত থেকে ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ের সংগ্রামকে শক্তিশালী করতে হবে।”

পোস্টের মাধ্যমে শিক্ষক সমাজ সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানায়, এই বার্তাটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে যেন কেউ বাদ না থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রৌমারীতে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আগামীকাল

Update Time : ০৪:৫২:১৬ pm, Sunday, ১৯ অক্টোবর ২০২৫