Rowmari - Kurigram 5:34 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে আটক ৩১ বাংলাদেশিকে ফেরত দিলো বি.এস.এফ

  • Reporter Name
  • Update Time : ১১:০৯:৫৪ am, Sunday, ২৬ অক্টোবর ২০২৫
  • 57 Time View
১২০

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে আটক হওয়া ৩১ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে ফেরত দিয়েছে ভারত।

চুয়াডাঙ্গা জেলার দর্শনা স্থলবন্দর (আইসিপি) দিয়ে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।

আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

৬ বিজিবি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে আটক এই ৩১ বাংলাদেশি নাগরিককে ভারতের গেদে ৩২ বিএসএফ দীর্ঘ প্রক্রিয়া শেষে ফেরত দেয়। পতাকা বৈঠক শেষে ভারতের হেফাজত থেকে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বিজিবি।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক নাজমুল হাসান জানান, ফেরতপ্রাপ্তরা ভারতের বিভিন্ন জেলখানায় বন্দি ছিলেন। ফেরতকৃতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৫ জন নারী ও তিনজন শিশু রয়েছেন।

তিনি আরও জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তারা ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন ধরে আটক ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে তাদের দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মানবিক কারণে এবং দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবেই বিএসএফ এ উদ্যোগ নেয়। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা ও মহেশপুর সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের ঘটনায় আটক ও হস্তান্তরের প্রবণতা বেড়েছে। বিজিবি জানিয়েছে, স্থানীয়দের সচেতনতা ও সীমান্তে টহল জোরদারের মাধ্যমে এ ধরনের ঘটনা রোধে কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে আটক ৩১ বাংলাদেশিকে ফেরত দিলো বি.এস.এফ

Update Time : ১১:০৯:৫৪ am, Sunday, ২৬ অক্টোবর ২০২৫