Rowmari - Kurigram 9:15 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

গাজীপুর-৩ জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মো জাহাঙ্গীর আলমের নির্বাচনী পথসভা ও উঠান বৈঠক

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৮:৩৮ pm, Thursday, ৬ নভেম্বর ২০২৫
  • 63 Time View
১২৮

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর -০৩ (গাজীপুর সদর) উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ডগরী গ্রামে পথসভা ও নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে মো আওলাদ হোসেন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির এবং গাজীপুর -৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মো জাহাঙ্গীর আলম।

এছাড়াও আরও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মো আব্দুল বারী, মির্জাপুর ইউনিয়নের আমীর ডা: আলী আকবর সহ আরও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। দেশে আল্লাহর আইন বাস্তবায়ন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার কথা বলেন। তাই আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করে রাস্ট্র ক্ষমতায় বসাতে হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাস্ট্র পরিচালনা করতে হবে। এছাড়াও বক্তারা তাদের বক্তব্যে দেশের অতীত ও বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন।

পথসভায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিপুল সংখ্যক লোক জামায়াতে ইসলামীতে যোগদান করেন। প্রধান অতিথি তাদেরকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর সদর উপজেলার অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গাজীপুর-৩ জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মো জাহাঙ্গীর আলমের নির্বাচনী পথসভা ও উঠান বৈঠক

Update Time : ০৪:৪৮:৩৮ pm, Thursday, ৬ নভেম্বর ২০২৫