Rowmari - Kurigram 7:39 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

ইট ভাটার মেশিন হতে শ্রমিকের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:১১ pm, Thursday, ১৩ নভেম্বর ২০২৫
  • 92 Time View
১৫৮

আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মনিরামপুরে ভাটার মাটি মিক্সার মেশিনে আটকা পড়ার দীর্ঘ ৪ ঘন্টা পর জাকির মোড়ল (৪৫) নামে এক ভাটা শ্রমিকের কয়েক খন্ড হওয়া মৃতদেহ উদ্ধার করেছে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক দুইটার দিকে মণিরামপুর–নওয়াপাড়া সড়কের মহাদেবপুর গ্রামে অবস্থিত নিউ বল্ড ব্রিকস ভাটায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতের জাকির মোড়ল (৪৫) উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।

‎ঘঠনা সূত্রে জানা গেছে, দুপুরে ভাটার শ্রমিকরা খাবার বিরতিতে থাকা অবস্থায় জাকির মাটি পাকানো মেশিনটি পরিষ্কার করতে ওঠে। কিছুক্ষণ পর সহকর্মীরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে মেশিনটি চালু অবস্থায় দেখতে পেয়ে কাছে গিয়ে দেখেন—জাকির মেশিনের ভেতরে আটকে গেছে।

‎খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মণিরামপুর ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমে প্রায় চার ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে মেশিনের ভেতর থেকে খণ্ড খণ্ড অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ সাফায়েত হোসেন।

‎নিউ বল্ড ব্রিকস ভাটার মালিক এটিকে সম্পূর্ণ একটি দুর্ঘটনা বলে দাবী করছেন। মালিক মনিরুজ্জামান জানান,আমরা ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করেছি।

‎মর্মান্তিক এ মৃত্যুর খন্ড খন্ড অংশ উদ্ধার অভিযান দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।ভাটার অন্যান্য শ্রমিক ও মৃতের বাড়িতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইট ভাটার মেশিন হতে শ্রমিকের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

Update Time : ১১:৪৯:১১ pm, Thursday, ১৩ নভেম্বর ২০২৫