Rowmari - Kurigram 5:35 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

রৌমারীতে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:৩৮:৫৮ am, Thursday, ৪ ডিসেম্বর ২০২৫
  • 63 Time View
৯৭

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী আয়োজিত ১৬ দিনব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়ন পরিষদ চত্বরে নারী ও কিশোরীদের সুরক্ষা, অধিকার সচেতনতা এবং ডিজিটাল সহিংসতা প্রতিরোধে এক গণসমাবেশ, আলোচনা সভা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) swabol প্রকল্পের উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশন, স্থানীয় এলএফ এবং সদস্যদের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কৃষকের অধিকার, নারীর নিরাপত্তা, ডিজিটাল যুগে অনলাইন প্ল্যাটফর্মে নারীর প্রতি হয়রানি ও অপমান রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, পরিবার থেকেই শিশু ও কিশোরদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের শিক্ষা দিতে হবে। অনলাইন প্রতারণা, অপমান, ব্ল্যাকমেইল ও ডিজিটাল নির্যাতনের বিরুদ্ধে সকলে সচেতন ভূমিকা রাখতে হবে। সমাজের সব শ্রেণির মানুষ একত্রে কাজ করলে এই ধরনের সহিংসতা প্রতিরোধ করা সম্ভব বলে তারা জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আপেল মাহমুদ, বন্দবেড় ইউপি সচিব আমিনুল ইসলাম, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর ফিল্ড কোঅর্ডিনেটর একেএম এনামুল করিম ও আবু সাঈদ তুহিন, রৌমারী উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এজেদা খাতুন, কোষাধ্যক্ষ আইরিন আক্তারসহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন সদস্য, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা বন্ধে কঠোর সামাজিক জাগরণের আহ্বান জানান। পরে নারী নির্যাতন প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে পালাগানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এই পালাগান দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সচেতনতার সাড়া জাগায়।

অনুষ্ঠানের আর্থিক সহযোগিতা প্রদান করে Tradecraft Exchange ও European Union এবং পুরো কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)। আয়োজনটি নারী অধিকার ও কৃষকের সুরক্ষা নিশ্চিতকরণে রৌমারী উপজেলায় এক গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রৌমারীতে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ অনুষ্ঠিত

Update Time : ১১:৩৮:৫৮ am, Thursday, ৪ ডিসেম্বর ২০২৫