Rowmari - Kurigram 7:40 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

আগুনে পুড়ে নিঃস্ব চটপটি বিক্রেতা নিজামের চটপটির দোকান।

  • Reporter Name
  • Update Time : ১২:৪৮:১৮ pm, Tuesday, ১৬ ডিসেম্বর ২০২৫
  • 48 Time View
৯১

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের কুমিরমাড়া গ্রামে অবস্থিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী বেকুটিয়া সেতুর টোল প্লাজা।সেতু চালু হওয়ার পর থেকেই এই টোল প্লাজা সংলগ্ন চটপটি বিক্রি করে আসছিলেন নিজাম মোল্লা।

প্রতিদিনের মতো আজও বাড়ি থেকে চটপটির মালামাল বানিয়ে নিয়ে আসেন বিক্রির জন্য কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তিনি আছরের নামাজ আদায় করতে যাওয়ার পরে,হঠাৎ করেই তার চটপটির গাড়িটিতে আগুন লেগে যায়।পাশে অবস্থিত মার্কেটে মুসল্লীদের নিয়ে নামাজ আদায় করছিলেন নিজাম।আগুন যখন লাগে তখন প্রথম রাকাত এর নামাজ শেষ করে দ্বিতীয় রাকাত এর নামাজ চলছিলো আশেপাশের লোকজন চেচামেচি করলেও তিনি নামাজ ছাড়েননি কারন তিনি ইমামতি করাচ্ছিলেন।আগুন লাগার পরে তার পার্শ্ববর্তী চানাচুর বিক্রেতা সুমন বালতিতে থাকা পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন কিন্তু তাতে আগুন নেভেনি।পরবর্তীতে নামাজ শেষ করে স্থানীয় ব্যবসায়ী শাহ আজিম পিরোজপুর ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে,যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে নিজাম এর চটপটির দোকানের সব পুড়ে ছাই হয়ে যায়।

চটপটি বিক্রেতা নিজাম মোল্লা বলেন আমি গরিব মানুষ আমি এই চটপটি বিক্রি করে আমার সংসার চালাই,কিন্তু আজকে হঠাৎ করে সেটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এখন আমি নিঃস্ব হয়ে গেছি,কিভাবে আমি আমার সংসার চালাবো বুঝতে পারছি না।

পার্শ্ববর্তী মাছ ব্যবসায়ী মোঃ কালাম সেখ বলেন,ব্রিজ চালু হওয়ার পর থেকেই নিজাম এখানে চটপটি বিক্রি করে আসছিলো কিন্তু আজকে আগুন লেগে তার সব শেষ হয়ে গেছে,এই ছাড়া ওর ইনকামের আর কোন পথ নেই।বিত্তবানদের কাছে দাবি যাতে নিজাম ওর ব্যবসাটাকে পুনরায় চালু করতে পারে সেজন্য সকলের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আগুনে পুড়ে নিঃস্ব চটপটি বিক্রেতা নিজামের চটপটির দোকান।

Update Time : ১২:৪৮:১৮ pm, Tuesday, ১৬ ডিসেম্বর ২০২৫