Rowmari - Kurigram 9:34 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

ঝালকাঠিতে চ্যালেঞ্জ করে ১০২ ডুব দিয়ে মৃত্যু বাবুল মোল্লার! সম্পন্ন জানাজার নামাজ!

  • Reporter Name
  • Update Time : ০১:১৫:৩৬ pm, Thursday, ২৫ ডিসেম্বর ২০২৫
  • 88 Time View
১৩১

আলমগীর শরীফ, ঝালকাঠি থেকে:-

ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার পালট গ্রামের আনছার মোল্লার ছেলে মোঃ বাবুল মোল্লা (৫৫) ২৫ ডিসেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮.৩০ ঘটিকার সময় স্থানীয় বড়ইয়া বাজারের চা দোকানে অবস্থানরত কয়েকজন খেটে খাওয়া শীতার্ত মানুষের গায়ে কম্বল ও চাদর পেঁচিয়ে শীত নিবারণ করছিলো এরই মধ্যে প্রায় আড়াই কিলোমিটা দুর থেকে একটি বস্তায় কিছু চাল নিয়ে আসা বাবুল মোল্লা উপস্থিত হয়ে শীতার্তদের উদ্দেশ্যে বললেন মোটে শীত না এতেই তোমাদের এই অবস্থা? এদের মধ্য-থেকে কোন একজন উত্তর দিলেন তোমার কাছে শীত মনে না হলে খালে নেমে ডুবাইয়া আসো।
এই অবস্থায় সকলে চা খেতে খেতে চ্যালেঞ্জ হয় ১০১ ডুব দেওয়ার। এখানে বাবুলের আপন ছোট ভাই জাহাঙ্গীর মোল্লাও উপস্থিত ছিলেন।
এক পর্যায়ে ডুব দেওয়ার সিদ্ধান্ত নেয় বাবুল মোল্লা কিন্ত ছোট ভাই জাহাঙ্গীর সহ উপস্থিত অনেকে-ই নিষেধ করা সত্যেও বাবুল ১০২ টি ডুব দেয় এবং ডুব শেষে উপরে উঠে শুকনা কাপড় পরিধান করে পুনুরায় উপস্থিত সকলের জন্য চায়ের অর্ডার দেন দোকানীকে, দোকানী চা তৈরীর পুর্বেই ঢলে পড়েন বাবুল, উপস্থিত সকলে হাতে হাতে ধরে পাশে থাকা মকবুল হাওলাদারে বসতঘরে নিয়ে উঠান এবং অবস্থা খারাপ দেখে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ডাক্তার পরিক্ষাকরে বাবুলকে মৃত্যু ঘোষনা করেন!
অতঃপর বিকেল ৪.৩০ ঘটিকায় মরহুমের নিজ বাড়ীতে হাজার হাজার মুসুল্লিদের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন। বাবুল মোল্লার মৃত্যুতে এলাকা শোকের ছায়া বিরাজমান। এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঝালকাঠিতে চ্যালেঞ্জ করে ১০২ ডুব দিয়ে মৃত্যু বাবুল মোল্লার! সম্পন্ন জানাজার নামাজ!

Update Time : ০১:১৫:৩৬ pm, Thursday, ২৫ ডিসেম্বর ২০২৫