Rowmari - Kurigram 9:16 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই

  • Reporter Name
  • Update Time : ০৪:০৯:৪৩ am, Tuesday, ৩০ ডিসেম্বর ২০২৫
  • 44 Time View
৮৬

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’ চেয়ারপার্সন ও শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং আপোষহীন নেত্রী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের প্রেস উইং এক বার্তায় জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এতে আরও জানানো হয়, এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ সকল আত্মীয়স্বজন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। অসংখ্য নেতাকর্মী ও গুণগ্রাহী অনুরাগী এবং ভক্তগণের মধ্যে কান্নার রোল পড়ে যায়।
দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সকল পেশাজীবি মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই

Update Time : ০৪:০৯:৪৩ am, Tuesday, ৩০ ডিসেম্বর ২০২৫