আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধিঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন যশোর ৫ (মণিরামপুর) আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী মা.রশীদ আহমেদ। রবিবার (১৮ই জানুঃ) রাত ১০টা নাগাত মা. রশীদ আহমেদের ফেইসবুক আইডি হতে এক পোস্ট শেয়ারের সূত্র মাধ্যমে মুঠোফোনে যোগাযোগ করলে শুভেচ্ছা আদান প্রদানে এ প্রতিনিধিকে তথ্য নিশ্চিত করেন তিনি।
হঠাৎ এ স্বাক্ষাতে কি আলোচনা ও গুরুত্বপূর্ণ কোন বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি জানান,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একটি বিশেষ প্রতিনিধি দলের শীর্ষ স্থানীয় নেতাদের সাথে স্বল্প আলোচনায় সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থীর সাথে চেয়ারম্যান তারেক রহমানের স্বাক্ষাৎ ছিলো।
আলোচনার বিষয় বস্তুতে উল্লেখ করে বলেন,শুরুতে আমার আব্বাজানের বিষয় স্বরণে আমার শারীরিক অবস্থা থেকে নির্বাচনী নির্দেশনা দিয়েছেন,ত্রুটিমুক্ত প্রচারণা এবং দলীয় প্রতীক ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে সফলতা কামনা করেছেন।
Reporter Name 









