Rowmari - Kurigram 7:38 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

মানব কল্যাণ ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী এবং রক্তদাতা পুণর্মিলনী অনুষ্ঠান ২০২৫

  • Reporter Name
  • Update Time : ০৬:২৮:১২ am, Saturday, ১ নভেম্বর ২০২৫
  • 61 Time View
১২৭

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

মানবতার ডাকে ভয় নেই রক্ত দানে, যদি করি রক্ত দান বেঁচে যেতে পারে একটি প্রাণ এমন স্লোগানকে সামনে রেখে ২০২১ সালের ২৪ এপ্রিল মো তামিম ইকবাল প্রতিষ্ঠা ও পরিচালনা করেন মানব কল্যাণ ব্লাড ব্যাংক, গাজীপুর।

গাজীপুরসহ সারা দেশে বিনামূল্যে অসুস্থ রোগীদের রক্ত দান, রক্তের সন্ধান, অনলাইন অফলাইনে রক্তের ব্যবস্থা, অসহায় অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে ঔষধ প্রদান, পথশিশুদের খাদ্য প্রদান, শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দূর্যোগে সহযোগিতাসহ আরও বিভিন্ন সেবামূলক সামাজিক কাজ করেন।

সাড়ে তিন শতকেরও অধিক স্বেচ্ছাসেবী নিয়ে ৩১ অক্টোবর (শুক্রবার) দুপুর ২ঃ৩০ মিনিটে গাজীপুরের কোনাবাড়ী মো আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মানব কল্যাণ ব্লাড ব্যাংকের সাংগঠনিক সম্পাদক মো জাহিদ হাসান ও মো নুরনবী ইসলামের সঞ্চালনায় এবং সহসভাপতি মো ইমারত হোসেন প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী জোন বিএনপির সম্পাদক মো বাবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী পপুলার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো কাজী নজরুল ইসলাম এবং মো আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো আজগর আলী।

অনুষ্ঠানে অতিথিগণ মানবতার কল্যাণে কাজ করার অবদানের জন্য মানব কল্যাণ ব্লাড ব্যাংকের সকলকে ধন্যবাদ জানান এবং মানবতার কল্যাণে কাজ করার জন্য উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করেন।

সংখিপ্ত বক্তব্য ও আলোচনা শেষে অতিথি ও স্বেচ্ছাসেবী এবং রক্তদাতাদের স্বেচ্ছাসেবার জন্য মানব কল্যাণ ব্লাড ব্যাংকের পক্ষ থেকে সবাইকে সম্মাননা ক্রেস্ট এবং আরও অন্যান্য উপকরণ প্রদান করা হয় এবং ভিডিও ও ফটোসেশান শেষে সন্ধা ৭ঃ৩০ মিনিটে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মানব কল্যাণ ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী এবং রক্তদাতা পুণর্মিলনী অনুষ্ঠান ২০২৫

Update Time : ০৬:২৮:১২ am, Saturday, ১ নভেম্বর ২০২৫