Rowmari - Kurigram 9:15 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী মো ইকবাল হাসান মাহমুদ টুকু

  • Reporter Name
  • Update Time : ০৬:৫১:২৩ am, Tuesday, ৪ নভেম্বর ২০২৫
  • 54 Time View
১২৮

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার

আজ ০৪ নভেম্বর (মঙ্গলবার)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২৩৭ জন এমপি পদপ্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে প্রাথমিকভাবে এ ঘোষণায় ৬৩ আসনে প্রার্থী দেয়নি দলটি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর মধ্যে সিরাজগঞ্জ জেলার ০৬ টি আসনের মধ্যে ০৫ টি আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থীর নাম ঘোষণা করা হলেও একটি আসন সিরাজগঞ্জ-০১ (কাজিপুর উপজেলা) এর এমপি পদপ্রার্থীর নাম বাদ রয়েছে।

সিরাজগঞ্জ -০২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, উত্তর বঙ্গের কৃতি সন্তান, গণমানুষের নেতা মো ইকবাল হাসান মাহমুদ টুকু।

মো ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়ন পাওয়ায় সিরাজগঞ্জ -০২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মী ও সমর্থক এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী বেশ আনন্দিত। তারা রাতেই আনন্দ মিছিল করেন।

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন, শিয়ালকোল ইউনিয়ন, সায়দাবাদ ইউনিয়ন, সিরাজগঞ্জ পৌরসভাসহ বেশ কয়েকটি স্থানে বিএনপির স্থানীয় নেতাকর্মীর ও সমর্থকেরা আনন্দ মিছিল করেন। এসময় তারা মো ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী মো ইকবাল হাসান মাহমুদ টুকু

Update Time : ০৬:৫১:২৩ am, Tuesday, ৪ নভেম্বর ২০২৫