Rowmari - Kurigram 7:38 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

মণিরামপুরে পাওয়ার টিলারের ধাক্কায় স্বামী স্ত্রীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮:০৭ pm, Wednesday, ৫ নভেম্বর ২০২৫
  • 51 Time View
১১৩

আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধিঃ

যশোরের মনিরামপুরে ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে ঝিকরগাছা-মনিরামপুর সড়কের বাকোশপোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রনজিত কুমার দাস (৪৯), পিতা অনন্ত কুমার দাস, পেশায় শিক্ষক, বাজিতপুর শহীদ মুক্তিযোদ্ধা এ. আর. মহিলা কলেজের প্রভাষক এবং তার স্ত্রী পাপিয়া কুমার দাস (৪০), স্বামী রনজিত কুমার দাস, পেশায় জনস্বাস্থ্য কর্মী। তারা উভয়েই যশোর জেলার মনিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রনজিত কুমার দাস হেলমেট পরে মোটরসাইকেল চালিয়ে স্ত্রী পাপিয়াকে (হেলমেটবিহীন) নিয়ে ঝিকরগাছা থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাকোশপোল বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রনজিত ও পাপিয়াকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত ইঞ্জিনচালিত পাওয়ার টিলারটি থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই প্রতিবেদন লেখা অবদি (৩:৩০ বিকাল)নিহতদের মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মণিরামপুরে পাওয়ার টিলারের ধাক্কায় স্বামী স্ত্রীর মৃত্যু

Update Time : ০২:৪৮:০৭ pm, Wednesday, ৫ নভেম্বর ২০২৫