Rowmari - Kurigram 9:18 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে আন্দোলন সাময়িক স্থগিত করলো ১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা

  • Reporter Name
  • Update Time : ১২:০৬:২৯ am, Friday, ১৪ নভেম্বর ২০২৫
  • 112 Time View
১৮০

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক থেকে বার তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা চাকরির জন্য বিভিন্ন সময় দীর্ঘ কয়েক বছর ধরে চাকরির জন্য আন্দোলন করে আসছে। তারা বিগত সরকার আমলেও বেশ কয়েকবার চাকরির জন্য আন্দোলন করেছিলেন। সরকার পতনের পরও বিভিন্ন সময় তারা কয়েকবার আন্দোলন করেছে। কখনো প্রেস ক্লাবের সামনে, কখনো শাহবাগ চত্বরে, কখনো এনটিআরসিএ এর সামনে। চাকরি প্রত্যাশীত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের আশ্বস্ত করা হলেও তারা বারবারই প্রতারিত হয়েছেন।

এনটিআরসিএ এর অবৈধ নিয়ম নীতি, সার্টিফিকেট জাল জালিয়াতি, অবৈধ নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আজও বেকারত্বের ঘানি মাথায় নিয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন তারা।

এরই ধারাবাহিকতায় গত ০৯ নভেম্বর সকাল নয়টা থেকে সারা দেশ থেকে আসা নিয়োগ বঞ্চিত শিক্ষক নিবন্ধিত শিক্ষকেরা চাকরির প্রত্যাশায় অনশন অবস্থান কর্মসূচি শুরু করেন এবং দাবি মেনে না নেওয়া হলে যমুনা অভিমুখে যাওয়ার ঘোষণা করেন। নিয়োগ বঞ্চিত বিভিন্ন নিবন্ধিত সংগঠনের যৌথ আন্দোলনে বিশেষ নিয়োগের মাধ্যমে চাকরি জন্য আন্দোলন করছিলেন। সেই সাথে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো ইউনুসের সাথে স্বাক্ষাৎ এবং তার হস্তক্ষেপ কামণা করেন।

তারা ০৯ নভেম্বর সকাল থেকে টানা ১২ নভেম্বর পর্যন্ত আন্দোলন চালিয়ে গেলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশেষ করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণায় দেশের বিভিন্ন স্থানে নাশকতার আশঙ্কায় আগামী ১৭ নভেম্বর পর্যন্ত আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করেন।

বৈষম্যের শিকার হওয়া শিক্ষিত নিয়োগ বঞ্চিত শিক্ষক নিবন্ধিত শিক্ষকদের এই মানবিক দিক সত্যিই বিরল ইতিহাস হয়ে থাকবে। তারা আগামী ১৮ নভেম্বর থেকে পুনরায় কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে আন্দোলন সাময়িক স্থগিত করলো ১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা

Update Time : ১২:০৬:২৯ am, Friday, ১৪ নভেম্বর ২০২৫