Rowmari - Kurigram 7:40 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

গাজীপুরের কালিয়াকৈরে জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক, পাড়া মহল্লা কমিটি গঠন এবং আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:৫১ am, Sunday, ১৬ নভেম্বর ২০২৫
  • 88 Time View
১৫৬

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

আজ ১৫ নভেম্বর (শনিবার)
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত ও উৎসাহমুখর নির্বাচনী গণসংযোগ, নির্বাচনী উঠান বৈঠক, পাড়া মহল্লা কমিটি গঠন এবং নির্বাচনী আলোচনা সভা।

সারা দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর-১ সংসদীয় আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং সাবেক ডিসি মো শাহ আলম বকশী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার দায়িত্বশীলগণ।

এসময় জনগণের মাঝে উচ্ছ্বাস, আস্থা এবং প্রত্যাশার এক অনন্য পরিবেশ সৃষ্টি হয় গণসংযোগকে কেন্দ্র করে। এলাকাবাসী মো শাহ আলম বকশীকে ঘিরে ভালোবাসা, সমর্থন এবং পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেন। মো শাহ আলম বকশীও জনগণের সাথে কুশল বিনিময় করে আগামী দিনের উন্নয়ন, সুশাসন, ন্যায়বিচার ও কল্যাণমুখী রাজনীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি তুলে ধরেন । এলাকার সাধারণ মানুষ থেকে তরুণ ভোটার সবাই দাঁড়িপাল্লা প্রতীকেই তাদের আস্থা পুনরায় ব্যক্ত করেন।

গণসংযোগ জুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, আন্তরিক আলাপচারিতা, নতুন বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ পরিকল্পনা, দিক নির্দেশনা, নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে সকলের দোয়া ও সহযোগিতা এবং জনগণের সর্বোচ্চ অংশগ্রহণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গাজীপুরের কালিয়াকৈরে জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক, পাড়া মহল্লা কমিটি গঠন এবং আলোচনা সভা

Update Time : ০৩:২১:৫১ am, Sunday, ১৬ নভেম্বর ২০২৫