Rowmari - Kurigram 7:38 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

জামায়াতে ইসলামীর আমির ড. মো শফিকুর রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : ০৩:১৪:১৩ pm, Wednesday, ১৯ নভেম্বর ২০২৫
  • 62 Time View
১৩৯

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার
আজ ১৯ নভেম্বর (বুধবার) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ নেদারল্যাণ্ডস দূতাবাসের নতুন রাষ্ট্রদূত মান্যবর জোরিস ভ্যান বোমেল এক বৈঠকে মিলিত হন। বৈঠকটি আমীরে জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে অত্যন্তু আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) মি. কোর স্টাউটেন এবং সিনিয়ির পলিটিক্যাল এডভাইজার মি. লুবাইন মাসুম।

আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

ভবিষ্যতে বাংলাদেশ ও নেদারল্যাণ্ডস এর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামায়াতে ইসলামীর আমির ড. মো শফিকুর রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৩:১৪:১৩ pm, Wednesday, ১৯ নভেম্বর ২০২৫