Rowmari - Kurigram 10:46 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

সিরাজগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ০৮:১৬:৪০ pm, Monday, ২৪ নভেম্বর ২০২৫
  • 73 Time View
১৪৩

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা
উন্নয়ন, নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ আলোচনা

আজ ২৪ নভেম্বর (সোমবার) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদ্য যোগদান করা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সুযোগ হয়।
নতুন দায়িত্ব গ্রহণের পরই তিনি জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুধী সমাজের প্রতিনিধিদের একসাথে বসিয়ে যে উদ্যোগ নিয়েছেন—তা সত্যিই প্রশংসনীয়।

সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম এবং জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও চেম্বার অব কমার্সের সভাপতি মো. সাইদুর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলনের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক, কোর্টের পিপি, এবং আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় শহরের ড্রেনেজ সংকট, অবকাঠামো উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি, এবং সাম্প্রতিক ভাঙ্গাবাড়ি সরদারপাড়ার সংঘর্ষ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সকলেই জেলার সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

নবাগত জেলা প্রশাসক মহোদয় সকল বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বলেন—
“সবার সহযোগিতা থাকলে সিরাজগঞ্জের যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব। আমি জনগণের কথা শুনতে চাই, একসাথে কাজ করতে চাই। সিরাজগঞ্জের উন্নয়ন করতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিরাজগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মতবিনিময় সভা

Update Time : ০৮:১৬:৪০ pm, Monday, ২৪ নভেম্বর ২০২৫