Rowmari - Kurigram 12:50 pm, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

জামালপুরের বকশিগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বড় ভাইয়ের জানাজায় সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের উপস্থিতি

  • Reporter Name
  • Update Time : ০২:৩৫:৫৯ am, Friday, ২৮ নভেম্বর ২০২৫
  • 96 Time View
১৪৫

জামালপুর প্রতিনিধি:
নাশকতা মামলার আসামি হিসেবে কারাবন্দি অবস্থায় থাকা জামালপুরের বকশিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর প্যারোলে চার ঘণ্টার মুক্তি পেয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে তিনি কঠোর পুলিশ পাহারায় নিজ গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে বড় ভাই ছানু সওদাগরের জানাজা ও দাফনকার্যে অংশ নেন।

জানাজা ময়দানে পৌঁছে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর নিজেই জানাজার সব কার্যক্রম তত্ত্বাবধান করেন। এসময় তিনি সাধারণ মানুষের কাছে বড় ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’র কর্ণধারদের হেদায়েতের জন্য দোয়া চান।

দাফন শেষে পরিবারের সদস্যদের সঙ্গে স্বল্প সময়ের জন্য দেখা করেন তিনি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই কারাগারের উদ্দেশে রওনা দেন।

এসময় এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায়। বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য মানুষ তাকে একনজর দেখার জন্য ভিড় জমায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামালপুরের বকশিগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বড় ভাইয়ের জানাজায় সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের উপস্থিতি

Update Time : ০২:৩৫:৫৯ am, Friday, ২৮ নভেম্বর ২০২৫