Rowmari - Kurigram 9:18 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

নির্বাচনী প্রচারনা স্থগিতঃ ‎মণিরামপুরে বিভিন্ন স্থানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

১০২

‎সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় যশোরের মণিরামপুরে শনিবার ২৯শে নভেম্বর বিকালে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ দোয়া মহফিল করেছে বিএনপির কয়েকটি অংগসংগঠন ও তাদের জোট শরীক দল জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী’র অসুস্থতার কারনে সংসদীয় আসন যশোর ৫ (মণিরামপুর) এর আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের সকল ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে মণিরামপুর উপজেলা বিএনপি- এ তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন।
‎ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় শনিবার উপজেলা ব্যাপী বিএনপি এবং তাদের নেতৃত্বাধীন জোটের শরীকদলের আয়োজনে বিশেষ দোয়া মাহফিলের খবর পাওয়া যায় উপজেলার বিভিন্ন স্থানে।

‎মশ্বিমনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার বিকালে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর -৫ (মণিরামপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন।

‎এ ছাড়াও মণিরামপুরে বিশেষ দোয়া মাহফিল করেছে বিএনপির জোটের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির মণিরামপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর ৫ (মণিরামপুর) আসনে শরীক দলের মনোনয়ন প্রত্যাশী মাওলানা রশীদ বিন ওয়াক্কাস।

‎মণিরামপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীদের উপস্তিতিতে ওয়ার্ড ভিত্তিক ভাবেও বিএনপি ও তার অংগসংগঠনের আয়োজনে কয়েকটি বিশেষ দোয়া মাহফিলের ন্যায় শনিবার সন্ধায় মণিরামপুর পৌরশহরেও বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয় এক বিশেষ দোয়া মাহফিল।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদীয় আসনে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী মোঃ আসাদুজ্জামান মিন্টু।
‎উপজেলা ব্যাপী প্রাপ্ত তথ্যমতে,মণিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে শনিবার বিকাল হতে রাত পর্যন্ত অনুষ্ঠিত কয়েকটি দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভায় বেগম জিয়ার স্মৃতিচারন করেন।

‎ সর্বশেষ তথ্য আছে, বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারনে আলাদা আলাদা ভাবে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের সংসদীয় আসন যশোর-৫ মণিরামপুরে সকল ধরনের নির্বাচনী প্রচার প্রচারনা স্থগিত ঘোষনা করার পাশাপাশি আজ রবিবার(৩০শে নভেঃ) দিনব্যাপী মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানের কথা জানিয়েছেন এড শহীদ মোঃ ইকবাল হোসেন,মোঃ আসাদুজ্জামান মিন্টু,ইফতেখার সেলিম অগ্নি,মাওলানা রশীদ বিন ওয়াক্কাস সহ বিএনপির কয়েকজন মনোনয়ন প্রত্যাশীরা। এ ছাড়াও সোস্যালমিডিয়া ফেইসবুকে প্রত্যেকে তার নিজস্ব আইডিতেও পোস্টা শেয়ার করেছেন বেগন খালেদা জিয়ার সুস্থতা কামনায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নির্বাচনী প্রচারনা স্থগিতঃ ‎মণিরামপুরে বিভিন্ন স্থানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

Update Time : ০৯:২২:১০ am, Sunday, ৩০ নভেম্বর ২০২৫