Rowmari - Kurigram 7:40 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

চর রাজীবপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গণসমাবেশ ও পালাগান অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:১০:১৮ pm, Wednesday, ৩ ডিসেম্বর ২০২৫
  • 61 Time View
১১৩

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে “নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে চর রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা, র‌্যালি, গণসমাবেশ ও পালাগানের আয়োজন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) swabol প্রকল্পের উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশন, এলএফ ও সদস্যদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান। তিনি বলেন, “নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে সচেতনতার বৃত্ত গড়ে তুলতে হবে।”

উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, “ডিজিটাল সহিংসতা শুধু সামাজিক সমস্যা নয়—এটি নারীর মনোযোগ ও ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। তাই প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সদস্যরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। তাঁদের সচেতনতা পরিবার ও সমাজে পরিবর্তনের পথ দেখায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কোদালকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ছবেদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোছাঃ মাজেদা খাতুন এবং দক্ষিণ খঞ্জনমারা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোছাঃ মমতাজ বেগম।

বক্তারা অনলাইন হয়রানি, অপমান, প্রতারণা, ব্ল্যাকমেইলসহ সকল ধরনের ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, পরিবার থেকেই শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের শিক্ষা দিতে হবে।

অনুষ্ঠানে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর ফিল্ড কো-অর্ডিনেটর একেএম এনামুল করিম ও আবু সাঈদ তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্কুল শিক্ষক ও কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নারী নির্যাতন প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে পালাগানের আয়োজন করা হয়, যা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। কর্মসূচির আর্থিক সহযোগিতায় ছিলেন Traidcraft Exchange ও European Union, এবং বাস্তবায়নে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চর রাজীবপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গণসমাবেশ ও পালাগান অনুষ্ঠিত

Update Time : ০১:১০:১৮ pm, Wednesday, ৩ ডিসেম্বর ২০২৫