Rowmari - Kurigram 9:29 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

ঝালকাঠিতে উন্নয়ন ভাবনা ও জাতীয় নির্বাচন ঘিরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

৪১

ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি জেলার উন্নয়ন ভাবনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) আধাবেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন। জেলা প্রশাসক বলেন, জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট কার্যক্রমকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। উন্নয়ন কার্যক্রমের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি যেকোনো অনিয়ম বা অসংগতি দায়িত্বশীলভাবে উপস্থাপন করাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ও সুধীজন উপস্থিত থেকে মুক্ত আলোচনা করেন। এ সময় নির্বাচনকালীন গণমাধ্যম আচরণবিধি, তথ্য যাচাইয়ের গুরুত্ব, উন্নয়ন সংবাদ পরিবেশনের কৌশল এবং জেলার নানা সমস্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঝালকাঠিতে উন্নয়ন ভাবনা ও জাতীয় নির্বাচন ঘিরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ১০:৫৯:৪২ am, Monday, ১৫ ডিসেম্বর ২০২৫