Rowmari - Kurigram 9:30 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও প্রতিবাদ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:২৬ pm, Saturday, ২০ ডিসেম্বর ২০২৫
  • 49 Time View
৮৯

আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে মণিরামপুর পৌরসভার সামনে গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়।

জানাজা শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন শরীফ মাহমুদ, অভি হাসান, ইব্রাহিম হোসেন, এস এম তাজামুল, কামরুল ইসলাম, রিয়াদ, ফয়সাল হোসেন, সানি ও সাদি। বক্তারা শহীদ হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, পরিকল্পিত এ হত্যাকাণ্ডের মাধ্যমে সমাজে ভীতি সৃষ্টি করা হচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তারা অবিলম্বে এ ঘটনার বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভার সামনে এসে শেষ হয়। মিছিলে মণিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

এ ছাড়া কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ পথচারীরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও প্রতিবাদ মিছিল

Update Time : ০৩:০৩:২৬ pm, Saturday, ২০ ডিসেম্বর ২০২৫