Rowmari - Kurigram 9:15 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:৪৫ pm, Thursday, ২৫ ডিসেম্বর ২০২৫
  • 39 Time View
৭৮

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার

আগামী ০৩ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্যবৃন্দ- মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জনাব আবদুর রব, জনাব মোবারক হোসাইন, জনাব আবদুস সাত্তার, জনাব আবদুর রহমান মুসা, ড. শফিকুল ইসলাম মাসুদ, এডভোকেট আতিকুর রহমান, মাওলানা ইয়াছিন আরাফাত, জনাব নাজিম উদ্দিন মোল্লা, ড. মনোয়ার হোসাইন, মুহাম্মাদ শরিফুল ইসলাম, অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক, ডা. রুহুল কুদ্দুস বিপ্লব এবং ডা. মাহরুফ শাহরিয়ার।

সভায় মহাসমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে একাধিক উপকমিটি গঠন করে সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

পরিশেষে মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য মহান আল্লাহ তায়ালার সাহায্য কামনা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:০১:৪৫ pm, Thursday, ২৫ ডিসেম্বর ২০২৫