Rowmari - Kurigram 10:40 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

ধর্ষণে ব্যর্থ হয়ে অন্ত:সত্ত্বা নারীকে মারধর

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৭:১৮ am, Tuesday, ১৫ এপ্রিল ২০২৫
  • 43 Time View
২৪

পটুয়াখালী প্রতিনিধিঃ- পটুয়াখালীর মহিপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে চার সন্তানের জননী অন্ত:সত্ত্বা এক নারীকে (৩০) মারধর করেছেন প্রতিবেশী সেলিম খাঁ (৩৫) নামের এক যুবক। এসময় ওই নারীকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থান সহ ডান চোখ মারাত্মক জখম করা হয়। বর্তমানে ওই নারী শরীরের যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।

ওই নারী জানান, মহিপুর থানার সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামের ওই নারীর স্বামীর বাড়ি। সে একটি মামলায় দুই মাস যাবৎ জেলে রয়েছেন। চার সন্তানকে নিয়ে তিনি মৎস্য শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে আসছেন। তার স্বামী জেলে যাওয়ার পর থেকেই সেলিম খাঁ ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত শুক্রবার দুপুরে সেলিম তাকে ধর্ষনের উদ্দেশ্যে ওই নারীর ঘরে যায়। এসময় সে বাঁধা দিলে তাকে বেধড়ক মারধর করে। তাৎক্ষণিক প্রতিবেশিরা এগিয়ে আসলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে।

অভিযুক্ত সেলিম খা বলেন, বাচ্চাদের নিয়ে বাড়ির সামনের রাস্তায় ওর সাথে আমার ঝগড়াঝাঁটির এক পর্যায়ে হাতাহাতি হয়েছে। ওর বাড়িতে আমি যাইনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ তা সম্পন্ন মিথ্যা ও সাজানো নাটক।

মহিপুর থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, এ ঘটনার কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধর্ষণে ব্যর্থ হয়ে অন্ত:সত্ত্বা নারীকে মারধর

Update Time : ০৪:৩৭:১৮ am, Tuesday, ১৫ এপ্রিল ২০২৫