Rowmari - Kurigram 9:17 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

রাজারহাটে বিশ্বনবীকে কটুক্তিকারী সোমবারু মিঠাপুকুর থেকে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:০৬:৩৩ pm, Saturday, ২৬ এপ্রিল ২০২৫
  • 123 Time View
১১২

নিজস্ব প্রতিবেদক (রাজারহাট, কুড়িগ্রাম):-রাজারহাট উপজেলার বোতলারপাড় গ্রামের বাসিন্দা সাধন চন্দ্র বর্মন ওরফে সোমবারু (৫০) বিশ্বনবীকে কটুক্তির অভিযোগে রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে গ্রেফতার হয়েছেন। শনিবার তাকে আদালতে পেশ করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

সাধন চন্দ্র বর্মন রাজারহাট উপজেলা সদরের ছাটমল্লিকবেগ বোতলারপাড় গ্রামের মৃত রামকান্ত বর্মনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি হাটে তিনি বিশ্বনবীকে নিয়ে কটুক্তিমূলক ও আপত্তিকর মন্তব্য করেন। এতে বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন তিনি। তবে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।সন্ধ্যার মধ্যে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সোমবারুর বাড়ির আশপাশে মুসলিম জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেই ডিবি পুলিশ, রাজারহাট থানা পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ সোমবারুর বাড়িতে অভিযান চালালেও তিনি তখন গা-ঢাকা দেন।

পরে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কুড়িগ্রাম ডিবি পুলিশ, রাজারহাট থানা এবং মিঠাপুকুর থানা পুলিশের যৌথ অভিযানে সোমবারুকে মিঠাপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি শিবরাম গ্রামের মজনুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বোতলারপাড় এলাকায় গভীর রাত পর্যন্ত পুলিশি টহল জোরদার রাখা হয়েছিল। গ্রেফতারের পর এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি বজলার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং তার পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজারহাটে বিশ্বনবীকে কটুক্তিকারী সোমবারু মিঠাপুকুর থেকে গ্রেফতার

Update Time : ০৩:০৬:৩৩ pm, Saturday, ২৬ এপ্রিল ২০২৫