Rowmari - Kurigram 12:33 pm, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

রৌমারীতে ভারত থেকে অনুপ্রবেশ: রোহিঙ্গা সন্দেহে নারী ও শিশুসহ ৩০ জন আটক

  • Reporter Name
  • Update Time : ০৪:২৮:১৮ am, Wednesday, ৭ মে ২০২৫
  • 143 Time View
১১৯

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি, ৭ মে:-

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ প্রায় ৩০ জন রোহিঙ্গা সন্দেহভাজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তের ১০৬৫ নম্বর পিলারের গেট খুলে দিয়ে রাতের আঁধারে এইসব ব্যক্তিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। পরে তারা এলোমেলোভাবে রৌমারী বাজার এলাকায় ঘোরাফেরা করতে থাকে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বিজিবিকে খবর দেয়।

খবর পেয়ে রৌমারী সদর বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে নিজস্ব ক্যাম্পে নিয়ে যায়। আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে রোহিঙ্গা হিসেবে সন্দেহ করা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, এ ঘটনায় তদন্ত চলছে এবং আটককৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রৌমারীতে ভারত থেকে অনুপ্রবেশ: রোহিঙ্গা সন্দেহে নারী ও শিশুসহ ৩০ জন আটক

Update Time : ০৪:২৮:১৮ am, Wednesday, ৭ মে ২০২৫