Rowmari - Kurigram 12:34 pm, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

জোড়গাছ হাটের ইজারা ১ কোটি ৫০ লাখ টাকা, চরবাসীর শঙ্কা জুলুমের

  • Reporter Name
  • Update Time : ০৪:১৫:২৬ pm, Friday, ২৩ মে ২০২৫
  • 85 Time View
৭৩

জোড়গাছ হাটের ইজারা ১ কোটি ৫০ লাখ টাকা, চরবাসীর শঙ্কা জুলুমের

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী উপজেলার অন্যতম বৃহৎ হাট জোড়গাছ হাটের ইজারা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকায় চূড়ান্ত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত টেন্ডারের মাধ্যমে কুড়িগ্রাম শহরের বাসিন্দা আবু রায়হান ফারুকী সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটটির ইজারা লাভ করেন।

জানা গেছে, প্রতি সপ্তাহে দুই দিন বসে এই হাট। চিলমারী ও আশপাশের চরাঞ্চলের হাজারো মানুষ এই হাটের উপর নির্ভরশীল। হাটে কৃষিপণ্য, গবাদিপশু, কাপড়চোপড়সহ নানা সামগ্রীর কেনাবেচা হয়।

তবে ইজারা মূল্য অতিরিক্ত হওয়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে যে, খাজনা আদায়ের নামে হয়রানি ও জুলুম বাড়তে পারে। চরাঞ্চলের সাধারণ মানুষ দাবি করছেন, হাট ব্যবস্থাপনায় যেন স্বচ্ছতা বজায় থাকে এবং খাজনার নামে অতিরিক্ত অর্থ আদায় না করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের তদারকির দাবি জানিয়েছেন হাট ব্যবহারকারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জোড়গাছ হাটের ইজারা ১ কোটি ৫০ লাখ টাকা, চরবাসীর শঙ্কা জুলুমের

Update Time : ০৪:১৫:২৬ pm, Friday, ২৩ মে ২০২৫