Rowmari - Kurigram 9:17 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

রৌমারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে বাবা-ছেলে গ্রেপ্তার, পুলিশের ওপর হামলা

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:২৬ pm, Tuesday, ২৭ মে ২০২৫
  • 135 Time View

সংবাদদাতা কর্তৃক সংগৃহীত

৯৬

দৈনিক নতুন কলম ডেস্কঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) ভোর ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় তদন্ত কর্মকর্তা শ্রী নন্দলাল চৌধুরীসহ পুলিশের একটি আট সদস্যের টিম উপজেলার আলগারচর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৯) ও তার ছেলে মানিক মিয়া (২৯) কে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় আনোয়ার হোসেনের বাড়ি তল্লাশি করে এবং একই এলাকার পলাতক আসামি এরশাদ (৩৭) ও ইসমাইল (৪০)-এর বাড়িতে অভিযান চালিয়ে ৪.৫ কেজি গাঁজা, ৩০৪৫ পিস ইয়াবা, ৪০০ ইন্ডিয়ান রুপি (চারটি ১০০ রুপির নোট), এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের নিয়ে ফেরার পথে পুলিশ দল স্থানীয় আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর অতর্কিত হামলার শিকার হয়। তারা দেশীয় অস্ত্র (লাঠি, সোঠা, হাসুয়া, কাঁচি, চাপাতি) ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ আত্মরক্ষার্থে ৮ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকসহ নিরাপদে থানায় ফিরে আসে।

এ ঘটনায় এএসআই মনির হোসেন ও কনস্টেবল রাকিবুল ইসলাম আহত হন। বর্তমানে এএসআই মনির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন, আর কনস্টেবল রাকিব প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বে ফিরেছেন।

রৌমারী থানার ওসি জানিয়েছেন, পুলিশের ওপর হামলায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রৌমারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে বাবা-ছেলে গ্রেপ্তার, পুলিশের ওপর হামলা

Update Time : ১২:৫৩:২৬ pm, Tuesday, ২৭ মে ২০২৫