Rowmari - Kurigram 10:37 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

ঈদের আনন্দে ঐক্যের বার্তা: রৌমারীতে জামায়াতের বিশাল পুনর্মিলনী

  • Reporter Name
  • Update Time : ০৬:২৮:০৪ am, Wednesday, ১১ জুন ২০২৫
  • 117 Time View
৯৭

দৈনিক নতুন কলম ডেস্কঃ রৌমারী উপজেলার ৬নং চরশৌলমারী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ১০ জুন মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। স্থানীয় জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কুড়িগ্রাম-৪ আসনের (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।
তিনি বলেন,
“ঈদ যেমন আনন্দের, তেমনি ইসলামী ভ্রাতৃত্ব ও ঐক্যবোধ জাগ্রত করার অন্যতম মাধ্যম। জামায়াতে ইসলামী সবসময় জনমানুষের অধিকার, ন্যায্যতা ও নৈতিকতার পক্ষে কাজ করে এসেছে। ইনশাআল্লাহ, কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচিত হয়ে আমি জনগণের সেবা ও এলাকার উন্নয়নে আত্মনিয়োগ করব।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ হায়দার আলী। তিনি বলেন,
“ঈদ পুনর্মিলনী আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। এই আয়োজনের মাধ্যমে আমরা দলীয় ঐক্য এবং সমাজের প্রতি দায়িত্ববোধ আরও জোরদার করতে পারব।”

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। তাঁরা সবাই দলীয় কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি ইসলামিক আদর্শে অনুপ্রাণিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

এ ধরণের আয়োজন নিয়মিত হলে সমাজে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও সাম্য-মৈত্রীর পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈদের আনন্দে ঐক্যের বার্তা: রৌমারীতে জামায়াতের বিশাল পুনর্মিলনী

Update Time : ০৬:২৮:০৪ am, Wednesday, ১১ জুন ২০২৫