Rowmari - Kurigram 10:35 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

চর শৌলমারীতে বিএনপি নেতা আজিজুর রহমানের ৩১ দফা প্রচার ও গণসংযোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:০৯:২০ pm, Monday, ১৪ জুলাই ২০২৫
  • 51 Time View
২১

দৈনিক নতুন কলম ডেস্কঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩১ দফা কর্মসূচি প্রচার ও গণসংযোগ করেছেন দলটির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আজিজুর রহমান। তিনি ১৯৯১ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

সোমবার (১৪ জুলাই) বিকেলে আজিজুর রহমান চর শৌলমারী ইউনিয়নের চর খেদাইমারী, সোনাপুর, সুখের বাতীসহ বাজার এলাকার দোকানপাটে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বিষয়ে অবহিত করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে চলমান অপপ্রচারের বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

গণসংযোগকালে চর শৌলমারী ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া যাদুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি ও অন্যান্য নেতাকর্মীরাও এতে অংশ নেন।

বিএনপি নেতা আজিজুর রহমান বলেন, “আমাদের ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা। জনগণ যদি এসব বুঝে এবং বাস্তবায়নের সুযোগ দেয়, তাহলে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও সুশাসনের পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব।”

স্থানীয় জনগণের মধ্যে বিএনপির এ প্রচারণা কার্যক্রম ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চর শৌলমারীতে বিএনপি নেতা আজিজুর রহমানের ৩১ দফা প্রচার ও গণসংযোগ

Update Time : ০৫:০৯:২০ pm, Monday, ১৪ জুলাই ২০২৫