Rowmari - Kurigram 10:38 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

গাজীপুর থেকে গ্রেফতার আরও ২ আসামি: গ্রেপ্তারের সংখ্যা ৭জন

  • Reporter Name
  • Update Time : ০৫:১৩:২১ am, Tuesday, ২৯ জুলাই ২০২৫
  • 38 Time View
২৫

নুরুন্নবী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত ঘটনায় মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। মামলাটির তদন্তে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে গাজীপুরের সফিপুর এলাকা থেকে নতুন করে আরও দুই আসামি—ধুলু মিয়া ও দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়।

এর আগে একই মামলায় রৌমারী থানা পুলিশ ৫ জন আসামিকে গ্রেফতার করেছিল। নতুন এই দুজনসহ মামলার মোট গ্রেফতার সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই বাকি আসামিদেরও আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধ থেকেই এই সংঘর্ষ ও মামলার সূত্রপাত ঘটে। পুলিশ প্রশাসনের সক্রিয় পদক্ষেপে বর্তমানে এলাকায় স্বস্তি বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা বেড়েছে বলে মন্তব্য করেছেন অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গাজীপুর থেকে গ্রেফতার আরও ২ আসামি: গ্রেপ্তারের সংখ্যা ৭জন

Update Time : ০৫:১৩:২১ am, Tuesday, ২৯ জুলাই ২০২৫