Rowmari - Kurigram 12:38 pm, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

খাটিয়াডাঙ্গার ঝুঁকিপূর্ণ সড়ক নিয়ে এলাকাবাসীর উদ্বেগ: দ্রুত সংস্কারের দাবি

  • Reporter Name
  • Update Time : ০২:১৯:২৩ am, Sunday, ৩ অগাস্ট ২০২৫
  • 62 Time View
৫৬

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজসংলগ্ন এ সড়কের এক পাশে রয়েছে গভীর খাল, অন্য পাশে নেই কোনো রেলিং বা সুরক্ষা ব্যবস্থা, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির অবস্থা দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। প্রতিদিন এই সড়ক ব্যবহার করছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষক ও যাত্রীবাহী যানবাহন। সামান্য অসতর্কতায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “রাস্তাটার পাশে কোনো রেলিং না থাকায় একটু পা ফসকালেই সরাসরি খালে পড়ে যাওয়ার শঙ্কা থাকে। বিশেষ করে রাতে চলাচল অনেক বেশি ভয়ানক হয়ে ওঠে।”

এলাকাবাসীর অভিযোগ, সড়কটির অবস্থা কর্তৃপক্ষের নজরে আসলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে তারা এখন জীবন বাজি রেখে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খাটিয়াডাঙ্গার ঝুঁকিপূর্ণ সড়ক নিয়ে এলাকাবাসীর উদ্বেগ: দ্রুত সংস্কারের দাবি

Update Time : ০২:১৯:২৩ am, Sunday, ৩ অগাস্ট ২০২৫