Rowmari - Kurigram 12:49 pm, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্ভোধন

  • Reporter Name
  • Update Time : ০৫:২৯:২৬ pm, Monday, ১৮ অগাস্ট ২০২৫
  • 25 Time View
২৪

শাহিন ফকির :

“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পিরোজপুরেও পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসক ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রিজার্ভ পুকুরে মাছ অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।এরপরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মোঃ রানা মিয়া,জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।

এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মৎস্যজীবীরা।

সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত।

অনুষ্ঠানে বক্তারা সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান জানান এবং অবৈধ জাল ব্যবহার না করা, নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা ও মৎস্যজীবীদের উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনার উপর আলোকপাত করেন।

সবশেষে পিরোজপুর জেলার তিনজন সফল মৎস্যচাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্ভোধন

Update Time : ০৫:২৯:২৬ pm, Monday, ১৮ অগাস্ট ২০২৫