Rowmari - Kurigram 7:53 pm, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

রাজাপুরের চাড়াখালী স্কুলে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৮:৩৬ pm, Sunday, ৫ অক্টোবর ২০২৫
  • 7 Time View
২১

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

“সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী চাড়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫।
রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ইং সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্মিলিত মধ্যাহ্নভোজ। এদিবসে প্রধান শিক্ষক বিশ্বজিৎ অধিকারী কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন “শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের মূল্যবোধ শেখানোই একজন শিক্ষকের প্রকৃত দায়িত্ব। আমরা তাদের মানুষ হিসেবে গড়ে তুলতে চাই যারা হবে আগামী দিনের আলোকবর্তিকা। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন খান এবং ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক রিয়াজুলইসলাম।
তাঁরা যথাক্রমে শিক্ষকদের সম্মান, দায়িত্ব ও দেশের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা নিয়ে হৃদয়গ্রাহী বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক মোঃ জহিরুল ইসলাম। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান ও নৃত্যের মাধ্যমে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনটির শেষ পর্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এক আনন্দঘন মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও স্মরণীয়। এই আয়োজন ছিল শুধুমাত্র দিবস উদযাপন নিয়ে নয়, বরং একজন আদর্শ শিক্ষক ও নৈতিক শিক্ষার গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজাপুরের চাড়াখালী স্কুলে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-

Update Time : ০৩:৪৮:৩৬ pm, Sunday, ৫ অক্টোবর ২০২৫