Rowmari - Kurigram 7:40 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

রৌমারীতে ৫২ পিস ইয়াবাসহ যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ১২:১৬:০২ pm, Saturday, ২৪ মে ২০২৫
  • 161 Time View

সংবাদদাতা কর্তৃক সংগৃহীত

১৩৭

স্টাফ রিপোর্টার, রৌমারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ আবুল কালাম আজাদ (৩০) নামে এক যুবককে আটক করেছে রৌমারী থানা পুলিশ। শনিবার (২৪ মে) দুপুর ১টার দিকে রৌমারী বাজারের কম্পিউটার গলি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা এবং মমিনুল ইসলামের পুত্র।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফর রহমান দৈনিক নতুন কলমকে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন আবুল কালাম আজাদকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

এদিকে, পুলিশি এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। মাদক নির্মূলে এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

One thought on “রৌমারীতে ৫২ পিস ইয়াবাসহ যুবক আটক

  1. এই অভিযানটি সত্যিই প্রশংসনীয়। মাদক নির্মূলে পুলিশের এই ধরনের পদক্ষেপ এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে, এ ধরনের অভিযান কতটা নিয়মিত হচ্ছে, তা জানতে ইচ্ছে করে। মাদক সমস্যা সমাধানে শুধু পুলিশের উপর নির্ভর না করে সমাজের সবাইকে এগিয়ে আসা উচিত। এ ধরনের অভিযানের ফলাফল কতটা স্থায়ী হয়, তা নিয়ে কিছু প্রশ্ন আছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে হয়। এই অভিযানে আটক ব্যক্তির বিচার কতটা দ্রুত হবে, তা জানতে চাই।

Leave a Reply to Forum Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রৌমারীতে ৫২ পিস ইয়াবাসহ যুবক আটক

Update Time : ১২:১৬:০২ pm, Saturday, ২৪ মে ২০২৫