Rowmari - Kurigram 9:15 am, Tuesday, 3 March 2026
Notice:
Welcome To Our Website...www.notunkalom.com 👉এতদ্বারা দৈনিক নতুন কলমের সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের ফলে পত্রিকার নাম পরিবর্তন করে “Daily Notun Kalom” করা হয়েছে। আজ থেকে পত্রিকাটির সকল সংবাদ ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। 👉 This is to inform our journalists, readers, and well-wishers that Dainik Notun Kolom has transitioned from Bangla to English and will now be published as “Daily Notun Kalom.” All news will be published in English from today onward.👉

রৌমারীতে জামায়াত প্রার্থীর মোস্তাফিজুর রহমান মোস্তাকের মনোনয়নপত্র গ্রহণ

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৮:২৩ am, Wednesday, ২৪ ডিসেম্বর ২০২৫
  • 46 Time View

মনোনয়ন গ্রহণ করছেন জামায়াত প্রার্থী জনাব আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক

৮৪

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি—
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম–৪ (রৌমারী–রাজিবপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
আজ ২৪/১২/২০২৫ইং বুধবার দুপুরে রৌমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র গ্রহণকালে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,
“দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। কুড়িগ্রাম–৪ আসনের জনগণকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাজনীতি উপহার দিতে চাই।”
তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই তাঁর প্রধান অগ্রাধিকার হবে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
মনোনয়নপত্র গ্রহণের সময় জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা স্লোগান ও মিছিলের মাধ্যমে প্রার্থীকে শুভেচ্ছা জানান।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুড়িগ্রাম–৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন ঘোষণার পর নির্বাচনী মাঠে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এখন মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই শেষে প্রচার-প্রচারণা শুরু হলে এ আসনের রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হবে বলে মনে করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রৌমারীতে জামায়াত প্রার্থীর মোস্তাফিজুর রহমান মোস্তাকের মনোনয়নপত্র গ্রহণ

Update Time : ০৭:৪৮:২৩ am, Wednesday, ২৪ ডিসেম্বর ২০২৫